রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘ ৪১ বছর ধরে নিরলসভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক’। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ তারিখে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউএসএআইডি (USAID)-এর অর্থায়নে ও ‘এসো শিখি’ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করে কোডেক আলেকজান্ডার শাখা। প্রকল্পের উদ্দেশ্য হলো দুর্যোগকবলিত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে রামগতি উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট (৫৫৮৭) পাচঁ হাজার পাঁচশত সাতাশি জন ছাত্র-ছাত্রীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল— বাংলা, ইংরেজি ও অংক বিষয়ের জন্য দুটি করে খাতা, ইরেজার এবং রং পেন্সিল। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সাইদুর রহমান, রামগতি থানার অফিসার ইনচার্জ জনাব লিটন দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: মজিবুর রহমান, রামগতি উপজেলা এনজিও সমন্বয়ক জনাব মোঃ কাজল, সাংবাদিকবৃন্দ এবং কোডেকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল ব্যবস্থাপক আঃ মান্নান মোল্লা, এলাকা ব্যবস্থাপক মো: মাহবুব আলম এবং আলেকজান্ডার শাখা ব্যবস্থাপক নার্গিস আক্তার। এছাড়াও সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
উপকূলীয় অঞ্চলের শিক্ষা বিস্তারে কোডেকের এই মহতী উদ্যোগকে স্থানীয় সুধী সমাজ ও অভিভাবকবৃন্দ সাধুবাদ জানিয়েছেন।