এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
“এসপি পুরস্কারে" সম্মানিত হওয়ায় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম আলী, পিপিএম-কে গ্লোবাল সংবাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
অল্প সময়ের মধ্যেই সলঙ্গা থানায় যোগদানের পর থেকে তিনি দক্ষতা, সততা ও সাহসিকতার সঙ্গে মা*দ*ক*বিরো*ধী অভিযান পরিচালনা করে এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন। পাশাপাশি বিভিন্ন জটিল মামলার রহস্য উদঘাটন, চু*রি, ডা*কা*তি ও ছিনতাই প্রতিরোধে কঠোর ভূমিকা রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন দায়িত্বশীল, মানবিক ও পেশাদার কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে। ওসি মোঃ আসলাম আলী, পিপিএম-এর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করছি।