মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘প্রশান্তি কনভেনশন হল এন্ড আবাসিক’।শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার চরবাটা খাসের হাটের পশ্চিম পাশে খাদ্য গুদাম সংলগ্ন তাসিফ প্যালেসে ফিতা কেটে কনভেনশন হলটির উদ্বোধন করা হয়। পরে হলের কনফারেন্স কক্ষে আগত অতিথিদের নিয়ে উদ্বোধনী সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চরবাটা খাসের হাটের বিশিষ্ট ব্যবসায়ী কাজী আরিফের সঞ্চালনায় এবং প্রশান্তি কনভেনশন হলের অন্যতম উদ্যোক্তা ব্যবসায়ী আবুল হোসেনের সভাপতিত্বে অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপি নেতা ও সমাজসেবক নিজাম উদ্দিন ফারুক, সমাজ উন্নয়নকর্মী এমসিসি গোলাম মাওলা, অ্যাডভোকেট রেজাউল করিম, চরবাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. দিদারুল আলম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন দুলাল মিয়ারহাট আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হোসাইন আহমেদ, চরবাটা ইউনিয়ন বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুর রহমান খোকন, চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খোবায়েব হোসেন, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির প্রশান্তি কনভেনশন হলের ম্যানেজার ওবায়দুল হক রবিন সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, আকিকা, সভা, সেমিনার, কর্পোরেট মিটিংসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য আধুনিক ও নান্দনিক পরিবেশে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। এছাড়া দক্ষ বাবুর্চির মাধ্যমে খাবার পরিবেশন, আবাসিক কক্ষ, সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, উন্নত লাইটিং ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও রয়েছে।
প্রশান্তি কনভেনশন হলের উদ্যোক্তা মো. আবুল হোসেন, অ্যাডভোকেট রেজাউল করিম, মো. তানভীর ও আরাফাত রক্সি জানান, এ অঞ্চলে মানসম্মত কনভেনশন সুবিধার অভাব থাকায় ব্যবসায়িক লাভের চেয়ে সেবার মানসিকতা থেকেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। তুলনামূলক স্বল্প খরচে মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরবাটা খাসেরহাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্লাহ।