মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮ নং দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় অবস্থিত বায়তুর নূর জামে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মসজিদের উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমের জন্য সংগৃহীত অর্থের সঠিক হিসাব প্রদান করা হয়নি এবং অর্থ ব্যবহারে অনিয়মের ঘটনা ঘটেছে বলে তারা সন্দেহ করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে গ্রামবাসী, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মসজিদের অর্থের সঠিক হিসাব প্রকাশের আহ্বান জানান।
বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, মানববন্ধনটি উত্তর শ্যামপুর (মুহ্যাপাড়া), ৮ নং দেশীগ্রাম ইউনিয়নের স্থানীয় জনগণের উদ্যোগে অনুষ্ঠিত হয়।