মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
একটি মায়ের বুক খালি করে, একটি পরিবারের সবটুকু হাসি কেড়ে নিয়ে কোথায় হারিয়ে গেল ১৮ বছরের ছেলেটি? সে তো আর সবার মতো স্বাভাবিক নয়, নিজের ভালো-মন্দ বোঝার ক্ষমতাটুকুও যে তার নেই! বলছি, বগুড়া জেলার শেরপুর থানার হাপুনিয়া গ্রামের মৃত মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ সজিব ইসলাম-এর কথা। বয়স মাত্র ১৮ বছর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ছেলেটি মানসিক ভারসাম্যহীন।
গত ৩০ তারিখ রোজ শনিবার আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটে সজিব বগুড়া জেলার শেরপুর থেকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা গ্রামে তার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু নিয়তির কী নিষ্ঠুর খেলা... সে আর ভাইয়ের বাড়িতে পৌঁছায়নি।
শেরপুর আর রায়গঞ্জের মাঝখানের কোনো এক অজানা পথে হারিয়ে গেছে সজিব। তারপর থেকে আজ অবধি তার আর কোনো খোঁজ মেলেনি। মোঃ সজিব ইসলাম (১৮) বছর সে ছিলো মানসিক ভারসাম্যহীন, গ্রাম হাপুনিয়া, শেরপুর, বগুড়া, মৃত বাবার এই সন্তানটি আজ কোথায়, কেমন আছে, কেউ জানে না। হয়তো এই তপ্ত রোদে কিংবা অন্ধকারের মাঝে ক্ষুধার্ত পেটে ছটফট করছে সে। একটুখানি আশ্রয়ের জন্য, মায়ের কোলের জন্য হয়তো তার অবুঝ মনটা কাঁদছে। বাড়িতে তার মা আর স্বজনরা পথ চেয়ে বসে আছে—কখন ফিরে আসবে তাদের কলিজার টুকরো।
সজিবের নিখোঁজ হওয়ায় পুরো পরিবার আজ দিশেহারা, কান্নায় ভেঙে পড়েছে তার আপনজনেরা। কোনো সহৃদয় ব্যক্তি যদি এই মানসিক ভারসাম্যহীন ছেলেটির খোঁজ পেয়ে থাকেন, বা কোথাও তাকে দেখে থাকেন, তবে দয়া করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আপনার একটি ছোট প্রচেষ্টা ফিরিয়ে দিতে পারে একটি মায়ের কোল, বাঁচাতে পারে একটি পরিবারকে। মোবাইল নম্বর,০১৩১২৩৬৯৬১৩, অথবা নিকটস্থ থানা, শেরপুর থানা, বগুড়া / রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ।