মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মোংলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোংলা পৌর সভার ১নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে রবিবার আছর বাদ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শহীদ, সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি,মো: জামাল, সাংগঠনিক সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি, যুবদল নেতা রেজাউল কবির শুভ, মো: মিজান হাওলাদার, সভাপতি, ১নং ওয়ার্ড কৃষক দল, মোংলা , মোংলা পৌর শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম মানিক।
আলোচনা সভায় মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন দেশের প্রতি তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি ।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।