মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মোংলা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভার ৪নং ওয়ার্ডের পশুর হোটেলের সামনের ফাঁকা জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠায় পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।
গ্রেফতারকৃত আসামীরা মোঃ হালিম শেখ (৩৫), পিতা- আবুল কালাম শেখ, সাং- মানিকনগর, রামপাল, মোঃ রাসেল সিকদার (২৬), পিতা- মৃত সৈয়দ সিকদার, সাং- মোংলা বাসস্ট্যান্ড পিএম কলোনী (৪নং ওয়ার্ড)মোংলা, মোঃ রাসেল শেখ (৩২), পিতা- মোঃ নাজির শেখ, সাং- পূর্ব শেহলাবুনিয়া (৭নং ওয়ার্ড), মোংলা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার এসআই (নিঃ) আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ মোংলা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ পশুর হোটেলের সামনে এক অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি করা হলে আসামীরা তাদের হেফাজতে থাকা যথাক্রমে ১০ পিস, ৫ পিস ও ৫ পিস করে মোট ২০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।
তিন ইয়াবা ব্যাবসায়ীর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং আসামীদের গ্রেফতার করা হয় মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান , গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।