আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শতবর্ষী বৃদ্ধার মরদেহ দুই দিন পর শাহজাদপুর উপজেলার করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া ঘাট এলাকার বাসিন্দা স্বর্গীয় স্বামী বিষ্টুপদ শীল ও নব কুমার শীলের মাতা মায়া রানী শীল বয়স(১০০) শত বছর গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোসল করার জন্য নদীতে নামেন। এ সময় তিনি নিখোঁজ হয়ে যান।
নিখোঁজের পর স্থানীয় লোকজন ও ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকার করতোয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা শাহজাদপুর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি মায়া রানী শীলের বলে শনাক্ত হলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি ( তদন্ত) মোঃ নাজমুল কাদের।