॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির পাংশা প্রপার দাখিল মাদরাসা মিলনায়তনে বুধবার (১০ জুন) বিভিন্ন খামারিদের অংশগ্রহণে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষযক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ মোহাম্মদ প্রান্ত বক্তব্য রাখেন।
তিনি বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যতœœ, উন্নত প্রজনন পদ্ধতি এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধের উৎপাদন বৃদ্ধি ও খামারের লাভজনকতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা সম্ভব। প্রশিক্ষণে গৃহ পর্যায় দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা, কৃত্রিম প্রজনন, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশর হাতে কলমে উপস্থাপন করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩জন খামারিকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০জন খামারির মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও সঞ্চালনা করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ ফরিদপুরের এরিয়া সেলস ম্যানেজার এস.এম. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় বছর ব্যাপী এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। যা খামারিদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।