॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশায় ব্র্যাক অফিসে বৃহস্পতিবার (১১ জুন) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)’র উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ মোহাম্মদ প্রান্ত ও ব্র্যাকের পাংশা অফিসের এলাকা ব্যবস্থাপক (দাবি) জহুরুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা মুরগীর বাচ্চা পালন ও রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।
ব্র্যাকের পাংশা অফিসের এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. ফয়সাল শেখ, ব্র্যাক পাংশা অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) রতন কুমার সাহা, ব্র্যাক পাংশা অফিসের শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) ব্রজেন্দ্র কুমার, ব্র্যাক কালুখালী অফিসের এরিয়া ব্যবস্থাপক (দাবি) অর্জুন কুমার কুড়ি, ব্র্যাকের পাংশা অফিসের উপজেলা হিসাব ব্যবস্থাপক বরুণ কুমার বিশ্বাস প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা যায়, ব্র্যাক পাংশা ও কালুখালী অফিসের আওতায় বিভিন্ন এলাকার ২৭ জন নারীর মাঝে প্রত্যেকের ২০টি করে সোনালী জাতের মুরগীর বাচ্চা বিতরণ করা হয়। সুবিধাভোগীদের অত্র অফিসে আসা-যাওয়ার জন্য ১শত করে টাকা ও নাস্তা প্রদান করা হয়।