আসাদুর রহমান হাবিব দিনাজপুর জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী নিযুক্ত মহামান্য চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন।
শুক্রবার ১২ জুন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরে অবস্থিত স্থাপত্যশিল্পের উজ্জ্বল নিদর্শন ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন তিনি ।
এ সময় মহামান্য রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম,পরবর্তীতে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মহামান্য রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে মাননীয় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দিনাজপুরের কান্তজীউ মন্দিরের ঐতিহাসিক ও নান্দনিক স্থাপত্যশৈলী পরিদর্শন করেন এবং এর ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে অবহিত করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও কান্তজীউ মন্দির পর্যালোচনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।