সিরাজগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত দুই নেতাকে বর্ণাঢ্য আয়োজনে বিশাল এক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে অবস্থিত বাংলাদেশ নৌযান শ্রুমক ফেডারেশন বাঘাবাড়ি শাখা কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফিরোজ আলম মাস্টার ও কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার আমিনুল ইসলাম মাস্টারকে এ সংবর্ধনা দেওয়া হয়। গত ১৮ মে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এ কমিটিতে যুগ্ম সম্পাদক পদে ফিরোজ আলম মাস্টার ও কার্যনির্বাহী সদস্য পদে খন্দকার আমিনুল ইসলাম মাস্টার নির্বাচিত করা হয়। এরা দু‘জন বাঘাবাড়ি নৌবন্দরের লঞ্চ লেবার নেতা হওয়ায় স্থানীয় লঞ্চ লেবারদের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের চট্টোগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। শ্রমিকনেতা কবির হোসেন ড্রাইভারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা আব্দুল ওয়াহাব মিয়া, বাঘাবাড়ি মেঘনা পেট্রেলিয়ামের সুপার ভাইজার সুলতান আহমেদ, মনোরঞ্জন ঘোষ, অহিদ মাস্টার, আব্বাস আলী, মিজানুর রহমান, সোহেল মিয়া, কবির হোসেন, ইমরান হোসেন প্রমুখ। পরে ফুল ও ক্রেস্ট দিয়ে এ দুই নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়।