আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১৩ জুন দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর বন বিভাগের যৌথ উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলায় ১০ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী বড়মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতি ঔষধি বনজ ও ফলজ বৃক্ষরোপণ করেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধন কার্যক্রম শেষে দিনাজপুরের ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দিনাজপুর বড়মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং এ জেলায় মোট ১৩টি উপজেলা রয়েছে দিনাজপুর জেলা প্রশাসকের দিকনির্দেশনায় জেলায় ১০ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে এবং সবুজ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে জেলার প্রতিটি পরিবারবর্গকে বৃক্ষরোপণের উদ্যোগ নিতে হবে তবেই প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।