আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ জুন দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কাঞ্চন ১-এ এই আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
জেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় না না দিকনির্দেশনা তুলে ধরা হয় এবং বর্তমান প্রেক্ষাপটে মাদকদ্রব্যের যে উর্ধ্বগতি তা প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার না না দিকনির্দেশনা প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।