আসাদুর হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে বিজিবি। শনিবার ৪ জুলাই ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধীনাস্থ অচিন্তপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে চাপড়া গ্রামের চেয়ারম্যান পাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চোরাচালান আটক করা হয়েছে।
আটককৃত চোরাচালানের মধ্যে রয়েছে দুই হাজার পঞ্চাশ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট যাঁর আনুমানিক সিজার মূল্য এক লক্ষ চৌষট্টি হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান পিএসসি জানিয়েছেন সীমান্তে পুশইন প্রতিরোধসহ ভারতীয় মাদক চোরাচালান ও মানব পাচারকারীদের প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ নিরাপত্তায় রয়েছে এবং সীমান্তে ২৯ বিজিবি'র অধীনাস্থ বিওপির বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মালিকবিহীন ও মালিকসহ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্যের চোরাচালান আটক করে আসছে এবং ভবিষ্যতেও বিজিবি'র অভিযান অব্যাহত থাকবে।