নূরু্নবী ইমন , শ্যামনগর প্রতিনিধি :
দীর্ঘ পনের বছর পরে রংপুরের মানসিক ভারসাম্যহীন মোঃ রাশিদুল ইসলাম ফিরে পেল তার পরিবারকে। রাশিদুল রংপুর সদরের কিরানী পাড়ার মোঃ আব্দুল আজিজের পুত্র এবং মানসিক রোগী। জানা যায় , পনের বছর পূর্বে রাশিদুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের আলহাজ¦ আব্দুল গফ্ফার গাজীর পুত্র , ভেটখালী মেসার্স আজমির কসমেটিকসের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুর রশিদের বাড়ীতে আসে।
রশিদ মানসিক রোগী রাশিদুলকে নিজের পরিবারের সদস্য করে নিয়ে ভরপোষন প্রদান করে আসছিল। পরবর্তীতে রাশিদুলের নিকট থেকে তথ্য নিয়ে তার পরিবারের নিকট খবর পাঠানো হয়। ৫ই জুলাই (রবিবার) , বিকাল ৪টায় রাশিদুলের ভাই মোঃ মন্টু মিয়া ও ভাইয়ের পুত্র সাদিকুল ইসলামের নিকট রশিদের পরিবারের পক্ষ থেকে রাশিদুল ও তার গচ্ছিত নগদ টাকা হস্তান্তর করা হয়। স্বজনরা রাশিদুলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা।
আব্দুর রশিদ ও তার পুত্র মোঃ ইয়াছিন আরাফাত প্রতিনিয়ত এমন ধরনের মানবিক কাজ করে থাকেন। আব্দুর রশিদ জানাব , আমার মানবিক কাজ করতে ভাল লাগে। এ জন্য প্রতিনিয়ত চেষ্টা করি পাগল ও ভবঘুরেদের পাশে থাকার জন্য ।