আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ৬ জুলাই ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যলি বের করা হয়।
র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিভূতি ভূষণ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।
আলোচনা সভায় দেশে পল্লী উন্নয়নের না না দিকনির্দেশনা তুলে ধরেন বক্তারা,তাঁরা বলেন পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব,এবং সামাজিক কর্মকাণ্ডে সমবায়ভিত্তিক কার্যক্রমও অনন্য নজির।
বক্তারা আরও বলেন দেশে কর্মসংস্থান সৃষ্টি গ্রামীণ জনপদসহ মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের অর্থনৈতিক মানুষের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা ইসারউদ্দিন,উপজেলা বিআরডিবির অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ জনপ্রতিনিধি সুধীজন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।