আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ীতে 1000days.Life Hospital & diagnostic center Ltd.এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ৫ জুলাই দুপুর সাড়ে ৩টার সময় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুরে অবস্থিত 1000 days.Life Hospital & diagnostic center Ltd এ গরীব দুঃস্থ অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের মাননীয় রাষ্ট্রদূত মি.হোকন আরল্ড গুলব্রান্ডসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান,ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম।
দিনাজপুরের ফুলবাড়ী সফরকালে সভার প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত নরওয়ের মাননীয় রাষ্ট্রদূত মি.হোকন আরল্ড গুলব্রান্ডসেনকে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন এবং মাননীয় রাষ্ট্রদূত মি.হোকন আরল্ড গুলব্রান্ডসেন এর উপস্থিতিতে তাঁকে স্বাগত জানিয়ে 1000days.Life Hospital & diagnostic center Ltd এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক দেয়া হয়।
আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের মাননীয় রাষ্ট্রদূত মি.হোকন আরল্ড গুলব্রান্ডসেন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং 1000days.Life Hospital & diagnostic center Ltd.এর সেবা প্রত্যাশী ডাক্তার নার্স সেবক সেবিকার উদ্যেশে চিকিৎসাসেবার উন্নতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজাওনুল হক,ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান,ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম।
বক্তব্য শেষে অত্র প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবন উদ্বোধন করেন মাননীয় রাষ্ট্রদূত মি.হোকন আরল্ড গুলব্রান্ডসেন,তিনি প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গলকামনা করে চিকিৎসাসেবা আরও উন্নতকরণসহ না না দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্বোধন শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা সেবা প্রত্যাশী কয়েকশত শিশু বৃদ্ধ নারী পুরুষকে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান,1000days.Life Hospital & diagnostic center Ltd.এর পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী পরিচালক সাগরিকা চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক রনি চৌধুরী 1000days.Life Hospital & diagnostic center Ltd.এর ডাক্তার নার্স সেবক সেবিকা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।