শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী-প্রতিষ্ঠানদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই ২০২৬) শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম পান্না এবং শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা সহকারী মোছা. রুবা খাতুন।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান কে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন : শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মোছা: সাবিনা খাতুন, ২/ক ইউনিট, খামারকান্দি ইউনিয়ন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: গোলাম সাকলায়েন, খানপুর ইউনিয়ন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, মোছা: মারুফা খাতুন, সীমাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শারমিন রহমান শিমু, ভবানীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান, মো: শাহ আলম পান্না, কুসুম্বী ইউনিয়ন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সীমাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সম্মাননা লাভ করে।