সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের পুকুর পাড় গ্রামের আজিজ মোড় এলাকায় সুমি খাতুন(২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার(১৫ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বাশুড়ি শাহানা খাতুন (৬০), ননদ করুনা খাতুন(৩০) ও রুমানা খাতুন(২৫) কে আটক করেছে। তবে নিহত গৃহবধূর শ্বশুড়বাড়ির লোকজনের দাবী সে নিজেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এ হত্যা ঘটনার পর থেকে নিহতের স্বামী মেরাজ পলাতক রয়েছে।

এ বিষয়ে নিহতের পরিবার ও এলাকাবাসি জানায়, তিন বছর পূর্বে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে সুমি খাতুনের (২৫) বিয়ে হয় পুকুর পাড় গ্রামের আবুল কাসেমের ছেলে মেরাজের সাথে।
স্থানীয়রা জানায়, মেরাজ মাঝে মধ্যেই তার বউকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য নির্যাতন করতো। এ ছাড়া সে মাদকাসক্ত ছিলো।
বুধবার( ১৫ জুলাই) সকাল ৯ টার দিকে বিষ খেয়ে সুমি আত্মহত্যা করেছে বলে তার পরিবার খবর পায়। ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখে নিহত সুমির শরীরের একাধিক স্থানে আঘাতের ক্ষতচিহ্ন। এ ছাড়া ঘরের বিভিন্ন স্থানে রক্তের দাগ লেগ আছে। এতে তাদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের শ্বাশুরি ও ২ ননদকে প্রাথমিক জিজ্ঞাসা করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে।। ফলে পুলিশ তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমি জিজ্ঞাসাবাদ শেষে এক ননদকে পুলিশ ছেড়ে দিতে পারে বলে যানা গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ও নিহত সুমির শ্বাশুড়ি শাহানা খাতুন(৬০) ও দুই ননদ করুনা খাতুন(৩০) এবং রুমানা খাতুন(২৫) কে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে। এছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে গৃহবধূ সুমি হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক স্বামী মেরাজের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে পৌছ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।