1
2
| প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নোয়াখালী ডিবি'র অভিযানে ২০০ পিছ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
গ্লোবাল সংবাদ
এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সুধারাম মডেল থানার সোনাপুর ইসলামিয়া রোড এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডলি আক্তার (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২০ জুলাই ২০২৬ খ্রি.) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুরের শাওন হোটেলের ভেতর এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ডলি আক্তার নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর (ঝিলিক শাহ জাহান-এর বাড়ি) এলাকার মো. দেলোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সোনাপুর ইসলামিয়া রোডের শাওন হোটেলে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে ডলি আক্তারের দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : ঢাকা অফিস: ৬/৮৪, ইষ্টার্ণ মল্লিকা শপিং কমপ্লেক্স, ড. কুদরত-ই- খোদা রোড, নিউমার্কেট, ঢাকা-১২০৫.
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ