মোঃ মাসুদ রানা রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রায়গঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মোজাফফর গ্রামের কুদ্দুস সরকারের ছেলে মো. আল আমিন সরকার,খৈচালা গ্রামের মৃত অতুল কুমার উরাও এর ছেলে ভজন কুমার উরাও, হাটপাঙ্গাসী শ্রীদাসগাতী চেয়ারম্যানপাড়া গ্রামের আবু নাছার প্রাং ছেলে আব্দুল মোতালেব প্রাং,দৈবগাতী গ্রামের শাহ জামাল শেখ এর ছেলে মো. জাকির হোসেন, চান্দাইকোনা আকন্দপাড়া গ্রামের কালাম আকন্দের ছেলে সুজন আকন্দ (২৩)। গ্রেফতারকৃত সবাই রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট, সাধারণ জিআর ওয়ারেন্ট এবং সিআর ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার পরোয়ানা ছিল। অভিযান শেষে গ্রেফতারকৃত ৫ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে চালানমূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।