আসাদুর হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ পঙ্গুত্ববরণকারীদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ জুলাই দিনাজপুর জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম,পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনাসহ পঙ্গুত্ববরণকারীদের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মোঃ রফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)সুমন রঞ্জন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃ আব্দুল হালিমসহ দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষানবিশ জুলাই যোদ্ধা এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দরা।