মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মাছ দেয়ার লোভ দেখিয়ে মৎস্য ঘেরে নিয়ে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় সুমন নামের এক যুবকের বিরুদ্ধে।
গত ১৬ আগষ্ট মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার ৯ নং ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটলে ২১ আগষ্ট দুপুরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন শিকদারকে আটক করে পুলিশ। গ্রেপ্তার সুমন ওই একই এলাকার কাঞ্চনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন ১৩ বছরের ওই কিশোরীকে মাছ দেয়ার কথা বলে মৎস্যঘেরে ডেকে নিয়ে যায়। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে সে কিশোরীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বলে থানার দেয়া এজাহারে উল্লেখ করা হয়।
পরবর্তীতে ভুক্তভোগী কিশোরী বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানালে পরিবারের সদস্যরা মোংলা থানা পুলিশের স্বরনাপর্ন হয়। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার পরপরই ধর্ষক সুমন পলাতক থাকে। পরে ২১ আগষ্ট দুপুরে আমাদের পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে । ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে, জেল হাজতে পাঠানো হবে।