মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নে খাসের হাটের ইনডোর স্টোডিয়ামে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সাংবাদিক হানিফ মাহমুদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. জামাল উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছারোয়ার উদ্দিন দিদার, চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ওলি উল্যাহ সওদাগর, ইউনিয়ন জামায়াতের আমির মো. দিদারুল আলম।
সমাবেশে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, খাসের হাট বাজার ব্যবসায়ী আবদুর রহমান, চরবাটা ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন, সুবর্ণচর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, চরবাটা ইউনিয়ন যুবদল সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ভুট্টু, সৈকত সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি কামরুল হাসান, ছাত্রদল নেতা পলাশ প্রমুখ।
সমাবেশের আগে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশে বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।