আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির আহব্বায়ক কমিটির নেতৃবৃন্দের ডাকে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে দলে দলে যোগদান করেন ছাত্রদল,যুবদল,কৃষকদল,শ্রমিকদল, মহিলাদল,স্বেচ্ছাসেবকদলসহ বিএনপি'র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য আয়োজনে একটি বিশাল র্যালী বের করা হয়,র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ছোট যমুনা নদীর পাশে এসে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ খুরশিদ আলম মতি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হক নাজিম যুগ্ম আহ্বায়ক মোঃ দারুল ইসলাম পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল বাশার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মুর্তজা হক অষ্টিনসহ জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান সরকার রাষ্ট্রের উন্নয়নসহ দেশের মানুষের জন্য কাজ করছে সরকারের প্রতিটি উদ্যোগ দেশের মানুষের জন্য কল্যাণকর,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা বিগত সরকারের আমলে যে নির্যাতন নিপীড়ন হামলা মামলার শিকার হয়ে এসেছিল সরকার পতনের পর তাঁর অবসান ঘটেছে।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে রাষ্ট্রের উন্নয়নে সরকারের প্রতিটি উদ্যোগকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার তাঁদের পাশে থাকার আহ্বান জানান বক্তারা।