আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে শওকত মোল্লা কেপুনর্বহাল করেছে গোয়ালন্দ উপজেলা বিএনপির। ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো: নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানাযায়, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ দিন দলীয় কাজে অনুপস্থিত থাকায় ২০২৪ সালের ১লা নভেম্বর গোয়ালন্দ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় রেজুলেশনের মাধ্যমে শওকত মোল্লা কে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি দিয়ে ১নং যুগ্ম সম্পাদক আমিন সরদার কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয় এবং শওকত মোল্লা কে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য অন্তর্ভুক্ত করা হয় ও দলীয় সাংগঠনিক কাজে অনুপস্থিত থাকার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
উপজেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশের জবাবে শওকত মোল্লার দীর্ঘ দিন শারীরিক অসুস্থতা, চিকিৎসকের ব্যবস্থা পত্রের প্রয়োজনীয় কাগজ পত্র উপজেলা বিএনপির পর্যালোচনা করে তাহার জবাব সত্য ও সন্তোষজনক বলে প্রতীয়মান হওয়ায় তাকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে পুনর্বহাল করা হয়।
অপর প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রাপ্ত মো: আমিন সরদার কে ১নং যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয় ।