1
2
| প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাঙালী ফাউন্ডেশনের উদ্যোগে মোংলায় ১,৪০০ অসহায় মানুষের পাশে, তত্ত্বাবধানে আইনজীবী মনিরুজ্জামান
গ্লোবাল সংবাদ
মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাঙালী ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে মোংলায় ১ হাজার ৪০০ গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় স্থানীয় মোংলা আলিয়া মাদ্রাসা মাঠে এ মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গরিব, অসহায় ও দুস্থ ১ হাজার ৪০০ মানুষের হাতে গরুর মাংস তুলে দেওয়া হয়। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় বাঙালি ফাউন্ডেশনের উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় মানবিক কাজ আর কিছু হতে পারে না। বাঙালী ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে একটি মানবিক, বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
আয়োজকরা জানান, অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : কর্পোরেট অফিসঃ সিটি প্লাজা ২য় তলা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ-৬৭৬০, রাজশাহী, বাংলাদেশ।
ঢাকা অফিসঃ ৬/৪৭, ফার্মভিউ সুপার মার্কেট, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad24.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ