মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এডহক কমিটির সভাপতি ও ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইমতিয়াজ মাহমুদ (খোকন)-কে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব মোঃ শামসুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর আকন্দ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী তালুকদার এবং সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন ১নং ধামাইনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আবু বকর সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ রমজান আলী আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল খায়ের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নবীর উদ্দিন (নবীর), সাবেক সাধারণ সম্পাদক, ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপি ও চেয়ারম্যান প্রার্থী; সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন; এবং মোঃ মেহেদী হাসান (বিপ্লব), সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল, ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপি।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১নং ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ আব্দুল সালাম এবং ১নং ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুবকর ছিদ্দিক। অনুষ্ঠানে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।