মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, "আজাদ হিন্দ্ ফৌজ"এর সৈনিক, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, জনদরদী মরহুম ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে- সকাল ৮টায় খোকশাবাড়ী হাসপাতাল প্রাঙ্গণে মরহুম এর রুহের মাগফেরাত কামনা এবং কবর জিয়ারত, সহ দিনব্যাপী কোরআন খানি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর-২০২৬খ্রি.) বিকেল সাড়ে ৫ টার দিকে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাচিল , ব্রাহ্মণ বয়ড়া ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই স্মরণসভা, আলোচনা সভা এবং এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ মনজুর রহমান বকুল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় কবিতা পরিষদ এর সভাপতি বিশিষ্ট কবি "মোহন রায়হান" । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক তানভীর আহমেদ শাকিল, সিপিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন, জেলা বাসদ এর আহবায়ক নবকুমার কর্মকার, সিরাজগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রাশেদ পাভেল, জেলা বিএনপির সদস্য মোঃ রুহুল আখতার সোহেল, মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সহ-সাধারণ মোঃ মিলন সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সমাজসেবক ও মুরুব্বি সাইফুল ইসলাম, মোকলেছুর রহমান প্রমুখ। উপস্থাপনা করেন মোঃ সুলতান মাহমুদ।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায় এর নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের বিশিষ্টজন এবং সুধিজন ও হাজার হাজার সর্বস্তরের গণ মানুষ উপস্থিত ছিলেন।