মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
গণভোটের গণ-রায় সহ ৯ দফা বাস্তবায়নের দাবীতে আগামী শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচির ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা সাংবাদিকদের সাথে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এবং রংপুর ২ আসনের এমপি এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি জনগণের রায় কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। জনগণের দেওয়া রায়, বাস্তবায়নের জন্য আমরা বারবার দাবি জানিয়েছি। কিন্তু নানা অজুহাতে তা বাস্তবায়ন করা হচ্ছে না।
তিনি আরও বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ থেকে ওয়াকআউট সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কোনো কর্ণপাত করছেন না।
জামায়াতের এই নেতা আরও বলেন, যে দাবিতে ঢাকা-টু-রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি, সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। নতুবা আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, বগুড়া অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগীর আমির আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম, বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব আবদুল্লাহ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সবশেষে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ লং মার্চ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।