॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ চত্বরের সন্মুখ সড়কে বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখা সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করা, হাটবাজারে কৃষিপণ্য বিক্রিতে ধলতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রকৃত কৃষককে কৃষি কার্ড প্রদানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচি শেষে বাংলাদেশ কৃষক সমিতির নেতৃবৃন্দ পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেছে।
জানা যায়, বুধবার সকাল সোয়া ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরের সন্মখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ কৃষক সমিতির পাংশা উপজেলা শাখার নেতাকর্মীরা।
বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খানের উপস্থাপনায় মানববন্ধনে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সাত্তার মন্ডল ও রাজবাড়ী জেলা সিপিবি’র সভাপতি আব্দুস সামাদ মিয়া বক্তব্য রাখেন।
বক্তারা সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করা, হাটবাজারে কৃষিপণ্য বিক্রিতে ধলতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রকৃত কৃষককে কৃষি কার্ড প্রদানের দাবী করেন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক নেতৃবৃন্দকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।