মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে পুরাতন কাপড় আমদানি লটারি প্রকৃত ব্যবসায়ী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে এবং পরিচালনায় প্রকৃত ব্যবসায়ীদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়। এবারের লটারিতে মোট অংশগ্রহণ কারী সদস্য সংখ্যা ছিল ৭৪ জন।
৭৪ জনের মধ্য থেকে একজন ব্যতীত মোট ৭৩ জনের নাম লটারিতে উত্তোলনের মাধ্যমে বিজয়ী করা হয়। অদ্যকার লটারির কার্যক্রম পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ )মুহাম্মদ শাহাদাত হুসেইন, সহকারি কমিশনার (ব্যবসা ও বাণিজ্য) শাখা ফারজানা রহমান তন্বী।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মোজাহিদুল ইসলাম ( দুদু), সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক সাংবাদিক হিরক গুন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব মোঃ ইব্রাহিম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও মেসার্স শিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাংবাদিক মুহাম্মদ সেলিম শিকদার সহ অন্যান্য প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই লটারি অনুষ্ঠিত হয়। সবশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।