॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা গৌরাঙ্গ সংঘের উদ্যোগে পাংশা কেন্দ্রীয় কালী মন্দিরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সনাতন ধর্মীয় আলোচনা সভা, কীর্তন ও রোগমুক্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ধর্মীয় আলোচনা করেন কুষ্টিয়ার বিশিষ্ট সনাতন ধর্মীয় আলোচক রতন লাল মৈত্র। কীর্তন পরিবেশন করেন সুশীল কুমার ও তার দল। ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন দীপিকা রানী বিশ্বাস, রবীন্দ্রনাথ রায়, মৃত্যুঞ্জয় পাঠক ও অশোক কুমার।
অনুষ্ঠানে কেন্দ্রীয় গৌরাঙ্গ সংঘের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর স্ত্রী তন্দ্রা বসু, পাংশা পৌরসভা গৌরাঙ্গ সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার তপন কুমার বিশ্বাস ও বিশ্বাস ক্লিনিকের মালিক রতন কুমার বিশ্বাসের রোগমুক্তি কামনা করে প্রার্থনা করা হয়।
সুব্রত কুমার দাস সাগর, ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, প্রান্তোষ কুন্ডু, অশোক পাল, অজয় কুমার ভদ্র, তপেস দে, শিবেন্দ্রনাথ দত্তসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কর্মসূচি চলে। শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।