মোঃ জমির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ওয়াসিম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে আব্দুল আওয়াল অটিস্টিক স্কুলের সামনে গোড়পাড়া-কশিপুর পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওয়াসিমকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ওয়াসিম গোপিনাথপুর গ্রামের মোবারক হোসেন ব্যাপারীর ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংক্রান্ত ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন এবং তাঁকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।