সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরায় নতুন ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে ‘এ্যাপেল ষ্টোর’। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহরের পশু হাসপাতালের সামনে দেশর মিয়া টাওয়ারে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে ‘এ্যাপেল ষ্টোর’-এর উদ্বোধন করেন বিএনপি নেতা ও সাবেক সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, জয়নাল আবেদিন কিরণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় অতিথিরা ‘এ্যাপেল ষ্টোর’-এর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।