1
2
| প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গ্লোবাল সংবাদ
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ,কে,শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জিং জাতীয় খাবার সম্পর্কে সচেতন করা এবং জিং সমৃদ্ধ খাদ্য উৎপন্ন করতে উদ্বুদ্ধ করা। সয়াবিন তেল পরিহার করা, শাকসবজিতে বেশি মাত্রার তেল ব্যবহার না করা,। সরিষার তেল,তিল, ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন । বেশি তৈলাক্ত খাবারে হৃদ রোগ সহ নানারকম অসুখ-বিসুখের সম্মুখীন হচ্ছে দেশের মানুষ।
তাই এসব থেকে বিরত থাকার আহবান জানান অতিথিবৃন্দ। গ্রামবাংলার কৃষকদের মাঝে জিং সমৃদ্ধ ধান উৎপাদনে উদ্বুদ্ধ করেন। ফরমালিনমুক্ত খাবার থেকে বিরত থাকার এবং সজাগ থাকার আহ্বান জানান। আলোচনা সভায় কৃষি অফিস, পরিবার পরিকল্পনা অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস, খাদ্য অফিস, বিভিন্ন এনজিও এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কান্ট্রি ম্যানেজার হারভেস্টপ্লাস সলিউশন মোঃ ওয়াহিদুল আলম, উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (সার্বিক) গনপতি রায়, সিভিল সার্জন ডক্টর নুরুল আমিন, প্রোগ্রাম ম্যানেজার হারভেস্টপ্লাস সলিউশন মোঃ মজিবর রহমান, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ,কে,এম, মনজুরে মাওলা, বিএডিসি উপবরচালক ড. মোঃ ছাদেক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুন অর রশিদ, মহিলা বিষয়ক উপ-পরিচালক কানিজ ফাতেমা,। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ আনোয়ার সাদাত,। সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সভা শেষ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : কর্পোরেট অফিসঃ সিটি প্লাজা ২য় তলা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ-৬৭৬০, রাজশাহী, বাংলাদেশ।
ঢাকা অফিসঃ ৬/৪৭, ফার্মভিউ সুপার মার্কেট, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad24.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ