মোঃ জমির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রামের বিশিষ্ট বাসিন্দা মো. জমির হোসেন ও মোছা. সুরাইয়া খাতুনের কন্যা জিনিয়া আক্তার জুঁই ৩ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার তার শুভ জন্মদিন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
শিশু জুঁই-এর ৩ বছর পূর্তি উপলক্ষে তার পিতার বাসভবনে দিনটি উদযাপনে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আনন্দময় এই শুভক্ষণে জুঁই-এর পরিবারের নিকটতম ও দূর-দূরান্তের আত্মীয়-স্বজন, সুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশ নেবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আলো ঝলমলে সাজসজ্জা এবং প্রীতিভোজের মধ্য দিয়ে পুরো বাড়িটি উৎসবমুখর আমেজে পূর্ণ থাকবে।
কন্যা সন্তানের এই বিশেষ দিনটিতে জিনিয়া আক্তার জুঁই যেন সুস্থ, সুন্দর ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে—সেজন্য তার পিতা মো. জমির হোসেন ও মাতা মোছা. সুরাইয়া খাতুন ও দাদা দাদি নানা নানি ফুফা আম্মা আত্মীয়-স্বজন সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
জুঁই-এর আগামী দিনগুলো যেন আনন্দ, সুস্থতা এবং অনাবিল সুখে ভরে ওঠে, জন্মদিনের শুভক্ষণে এই প্রত্যাশাই প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও স্বজনেরা।