আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সুত্রে জানা গেছে ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে চম্পা বেগমের বাড়ীতে দীর্ঘদিন ধরে চুল ছেঁড়ার কাজ করে আসছেন মুক্তা বেগম ও তাঁর বাকপ্রতিবন্ধী মেয়ে গতকাল ৪ অক্টোবর কাজ থেকে ফেরার সময় একই গ্রামের আফতার হোসেনের ছেলে শরিফুল ইসলাম ইশারায় কৌশলে ঘরে ডেকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে ঘটনাটি ভিকটিম ইশারায় তাঁর মাকে জানালে স্থানীয়দের অবগত করেন,এসময় স্থানীয় এলাকাবাসী ধর্ষক শরিফুল ইসলামকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ধর্ষক শরিফুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
পরবর্তীতে ভিকটিমের মা মুক্তা বেগম বাদী হয়ে ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন(২০০০) সংশোধনী ২০২৬ মূলে শরিফুল ইসলামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এই বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গতকাল ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (২৮)নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে ভিকটিমকে পরিক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আজ ৫ অক্টোবর আসামি শরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।