
॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
[dropcap] সি [/dropcap] রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার শিবপুর পশ্চিমপাড়া এলাকায় পুকুর সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, নারী নির্যাতন এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মহব্বত আলী সেখ (৪৯) রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযুক্তরা লোহার রড, হাসুয়া, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় বাড়ির নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহব্বত আলীর বাড়িতে প্রবেশ করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মোঃ সাজু সেখ (৩৫), মোঃ তাজু সেখ (৩২), মোঃ আব্দুল মোমিন সেখ (২৮), মোঃ মফিজ সেখ (৪৫), মোঃ আদম সেখ (৩৩), মোঃ আজম সেখ (৩০), মোছাঃ সখিনা খাতুন (২৫)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন।এজাহার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহব্বত আলীর বাড়িতে প্রবেশ করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মোঃ সাজু সেখ (৩৫), মোঃ তাজু সেখ (৩২), মোঃ আব্দুল মোমিন সেখ (২৮), মোঃ মফিজ সেখ (৪৫), মোঃ আদম সেখ (৩৩), মোঃ আজম সেখ (৩০), মোছাঃ সখিনা খাতুন (২৫)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা লোহার রড, হাসুয়া, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় বাড়ির নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে রায়গঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।