
॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
[dropcap] শ [/dropcap] নিবার ৬ ডিসেম্বর ২০২৫ এক যুগ পর সিরাজগঞ্জ ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, আমি শুধু নিজের কথা ভাবি না, আমি গরিব /দুঃখী, সকল শ্রেণী পেশার মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই এবং মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সহযোগিতা করতে চাই।
সিরাজগঞ্জ ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি বার্ষিক নির্বাচনে জামায়াতের প্রার্থী কে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে অর্থাৎ তিনগুণ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ ছাইদুর রহমান বাচ্চু " প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন এবং উনার সকল সমর্থিত প্রার্থীদের কে বিজয়ী করেন। এতেই বোঝা যায় যে, জামায়াতে ইসলাম বিএনপির কাছে বাঁধ ভাঙ্গা ঢলের মতো, বা, ভূমিধসের মতো পরাজিত হয়েছে। তিনি আরো বলেন তিনটি ছায়া শক্তির বিরুদ্ধে, গুপ্ত শক্তির বিরুদ্ধে, সকল ষড়যন্ত্র কে জয় করে সাইদুর রহমান বাচ্চু তিনগুণ বেশী ভোটের ব্যবধানে "প্রেসিডেন্ট" পদে নির্বাচিত হয়েছেন।
মোট ভোট কাস্ট হয়েছিল ৪১৫. "প্রেসিডেন্ট " পদে ছাইদুর রহমান বাচ্চু ৩২৬ ভোট পেয়ে বিজয়ের গৌরব অর্জন করেন। এবং জামায়াতের প্রার্থী পেয়েছেন ৯৮ ভোট। বিজয়ী হয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং সম্মানিত ভোটার ও সকল জনগণের প্রতি শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন, এ সময় হাজারো মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন ছাইদুর রহমান বাচ্চু ।
তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, আমি শুধু নিজের কথা ভাবি না, আমি গরিব /দুঃখী, সকল শ্রেণী পেশার মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই এবং মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সহযোগিতা করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত যেন মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রেখে কাজ করতে পারি,এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। আজকের এই বিজয় আমার একার নয়, এ বিজয় সম্মানিত ভোটার ও জনগণের। সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে কাজ করতে চাই।