॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
দি নব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর ২০২৫, সকালের আলো ফোটার সাথে সাথেই সরকারি /বেসরকারি অফিস, স্কুল /কলেজ , বিভিন্ন রাজনৈতিক দল,ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ফুলের তোড়া হাতে মুখরিত ছিল সিরাজগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার।
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: আমিনুল ইসলাম মহোদয় ও জেলা পুলিশ সুপার মহোদয় জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্যারেড গ্রাউন্ডের শুভ উদ্বোধন করেন।
৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ফুল দিয়ে দেশের বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানানো হয় এবং সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: আমিনুল ইসলাম মহোদয় ও জেলা পুলিশ সুপার মহোদয় জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্যারেড গ্রাউন্ডের শুভ উদ্বোধন করেন।
এরপর বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও জেলা পুলিশের সমন্বয়ে মনমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও দর্শক বৃন্দ। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ভিআইপি গ্যালারিতে অনুষ্ঠান উপভোগ করেন কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ, মোঃ মাহবুবুর রহমান সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা, এবং ডাঃ এ কে এম আনোয়ারুল হক সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল