Thursday , 12 February 2026

বেলকুচিতে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের বেলকুচি উপজেলায় বুধবার দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলা সচেতন নারী সমাজের ব্যানারে এ ঝাড়ু মিছিলটি অনুষ্ঠিত হয়। জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানের কর্মজীবী নারী সম্পর্কে পতিতা ও অশ্লীল মন্তব্য করার এ ঝাড়ু মিছিল বের করে বেলকুচি উপজেলা সচেতন নারী সমাজ ও কর্মজীবী নারী সমাজের নারীরা।

 

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় নিয়োজিত নারীরা উপস্থিত ছিলেন। মিছিলে অংশগ্রহণ কারী নারীদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি মিছিলটি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি উপজেলায় এসে শেষ হয়।

মিছিলে নারীরা ডাঃ শফিকুর রহমানের এসব মন্তব্যর প্রতিবাদ জানান। মিছিলে নারীরা ডাঃ শফিকুর রহমানের এ অশ্লীল মন্তব্য করার কারণে তাঁকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন । এসময় মিছিলে অংশগ্রহণ কারী নারীরা তাদের স্লোগানে বলেন, জামায়াত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়।
শফিক হল রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়।

ছিঃ ছিঃ শফিক তুই বড় মুনাফিক। মিছিলটি বেলকুচি নারী সমাজ ও কর্মজীবী নারীদের ব্যানারে হলেও মিছিলে বিএনপির মহিলা নেত্রীদের দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সেক্রেটারি মোছাঃ নাসরিন আক্তার, বেলকুচি উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক, মোছাঃ সাথী খাতুন, ০২ নং রাজাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোছাঃ রুখসানা আক্তার। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় নিয়োজিত নারীরা উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণ কারী নারীদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি মিছিলটি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি উপজেলায় এসে শেষ হয়।

Check Also

রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন …