
॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি॥
[dropcap] নো [/dropcap] য়াখালীতে ত্যাগী ও কর্মীবান্ধব ছাত্রনেতা হিসেবে আগামীতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে তারেককে চায় তৃনমুল ছাত্রদলের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলা কমিটি পুনর্গঠনকে কেন্দ্র করে সংগঠনটির রাজনীতিতে চলছে দৌড়ঝাঁপ।
নেতৃত্ব লাভের আশায় পদের জন্য প্রার্থীরা ইতোমধ্যে দলীয় হাইকমান্ডে লবিং সহ নির্বাচনের পরেই ছাত্রনেতারা কর্মীদের নিয়ে মাঠ গরম করতে কাজ করছেন। ইফতার,দোয়া ও আলোচনা সভা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একত্রিত হয়ে দলীয় কর্মকান্ড নিয়ে আলোচনায় সরব এখন ছাত্রদলের কমিটি। এবার জেলা ছাত্রদলে সাধারন সম্পাদক পদে আলোচনার উঠে এসেছে একাধিক নাম।
নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং সংগঠনের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকা ছাত্র নেতাদের গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কে নেতৃত্বে আসবেন তা নির্ভর করবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
সম্ভাব্য সাধারন সম্পাদক পদে প্রার্থীদের তালিকায় যাদের নাম উঠেছে, তাদের মধ্যে অন্যতম নোয়াখালী পৌরসভা ছাত্রদলের বর্তমান ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ আকরাম নূর তারেক। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই ছাত্রনেতাকে তৃণমূলের একটি বড় অংশ ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব হিসেবে দেখছে। আগামী দিনের নেতৃত্বে তারেককে সাধারণ সম্পাদক হিসেবে তৃনমুল ছাত্রদল দেখতে চায় ।
দলীয় সূত্রে জানা যায়, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং সংগঠনের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকা ছাত্র নেতাদের গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কে নেতৃত্বে আসবেন তা নির্ভর করবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
আকরাম নুর তারেক নোয়াখালী জেলা শহর মাইজদীর উত্তর ফকির পুর গ্রামে ১৯৯৩ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মরহুম ইঞ্জিনিয়ার নূর আহমেদ। তারেক নোয়াখালী জিলা স্কুল থেকে ২০০৮ সালে এসএসসি, নোয়াখালী সরকারি কলেজ থেকে ২০১০ সালে, এইচএসসি, ও ২০১৮ সালে বিএ ( অনার্স) পাস করেন। এছাড়াও নোয়াখালী আইন কলেজ থেকে ২০২১ সালে এলএলবি পাস করেন।
রাজনৈতিক জীবনে ২০০৮ সাল থেকে অদ্যবধি পর্যন্ত নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং নোয়াখালী পৌরসভা ছাত্রদলের বর্তমান ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মোঃ আকরাম নূর তারেক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৪ বার কারাবরণ করতে হয়েছে। ১৫ টি রাজনৈতিক মিথ্যা মামলার আসামী হয়েছেন । সর্বশেষ জুলাই আন্দোলনে একমাত্র ছাত্রনেতা হিসেবে টানা ১৬ দিন কারাবরণ করেন তারেক।
এক প্রশ্নের জবাবে তিনি জানান,সমাজের অপসংস্কৃতি,অনিয়ম আর বৈষম্য দূর করে একটি সুশৃঙ্খল মানবিক সুশাসন ভিত্তিক সময়োপযোগী সমাজ প্রতিষ্ঠা করতে তিনি তার মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করে যাবেন। যতদিন বেঁচে থাকবেন শহিদ জিয়ার আদর্শ আর বর্তমান দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের ও মানুষের কল্যানের জন্য জেলা ছাত্রদলকে শৃংখলাবদ্ধ করে কাজ করে যাবেন। দলীয় কোন্দলের অপরাজনীতি বন্ধে জোরালো প্রদক্ষেপ গ্রহন করবেন। "'ব্যক্তির চেয়ে দল বড় তার চেয়ে দেশ""শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এ আদর্শকে বুকে লালন করে আগামীর দিনে উজ্জ্বল সম্ভাবনা তৈরি করতে চান তিনি।
সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ায় একমাত্র কারন হিসেবে তারেক জানান, অভ্যন্তরীণ গ্রুপিং, নেতৃত্বের দ্বন্দ্ব এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের ঘাটতি সংগঠনের বর্তমান সংকটের অন্যতম কারণ। তার মতে অভ্যন্তরীণ কোন্দল এবং আঞ্চলিকতার প্রভাব ছাত্রদলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করেছে। তাই সংগঠনকে পুনরুজ্জীবিত করতে নতুন ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা সামনে এসেছে। দল যাচাই বাচাই করে যাকে যোগ্য মনে করে দায়িত্ব দিবে তাকে নিয়েই কাজ করতে চাই। কোন গুপিং চাই না।
সমর্থকদের মধ্যে. নোয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও পৌর ছাত্রদলের সদস্য মাহাদী হোসাইন আরিফ জানান, প্রতিকূল পরিস্থিতিতেও তারেক সংগঠন ছেড়ে সরে যাননি বরং রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাদের দাবি, কঠিন সময়ে দলীয় পতাকা আঁকড়ে ধরে নেতৃত্ব দেওয়ার কারণেই তৃণমূল কর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
সমর্থকদের মধ্যে..উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী রাশেদ রানা বলেন,আন্দোলনের সময় তারেক কর্মীদের সাহস জুগিয়েছেন এবং বিপদের মুহূর্তে তাদের পাশে থেকেছেন। সব মিলিয়ে তৃনমুল ছাত্রদলের আস্থা আর ভরসার জায়গায় মোঃ আকরাম নূর তারেক। তাই আগামী জেলা ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে দলীয় হাইকমান্ড তাকেই সিদ্ধান্ত দিবে প্রত্যাশা করছে তারা।