॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
[dropcap] ভি [/dropcap] পি আয়নুল হক-কে সংবর্ধনা দিয়েছে রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতি। সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এ সংসদ সদস্যকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় তাঁর নিজ বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক নেতারা।
অনুষ্ঠানে শিক্ষক নেতারা শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। জবাবে নবনির্বাচিত এমপি আয়নুল হক শিক্ষক সমাজের কল্যাণ ও শিক্ষাক্ষেত্রের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম হোসেন তালুকদারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. মাজরুল আলম ও সাধারণ সম্পাদক সনাতন কুমারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
উপস্থিতদের মধ্যে আরও ছিলেন উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. গফুর, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক আবু হেনা নূরুন্নবী, সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার, মহিলা বিষয়ক সম্পাদক গুলশানারা, অর্থ সম্পাদক সেলিম রেজা এবং করতোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামসহ অনেকে।