
॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
[dropcap] সি [/dropcap] রাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে। চাঁদাবাজরা এ সমাজের জন্য অভিশাপ। বাস, ট্রাক, সিএনজি, ভ্যান চালকদের কাছে চাঁদা না চেয়ে ভিক্ষার থাল নিয়ে রাস্তায় বসে যান। এদেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) আদর্শ বাস্তবায়ন করতে হলে মালিক শ্রমিক এক হয়ে কাজ করতে হবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করুন। শ্রমিকদের পরিশ্রমের কারণেই দেশের উন্নয়ন হয়। পবিত্র রমজান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব ।
মঙ্গলবার (৩ মার্চ) উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) আদর্শ বাস্তবায়ন করতে হলে মালিক শ্রমিক এক হয়ে কাজ করতে হবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করুন। শ্রমিকদের পরিশ্রমের কারণেই দেশের উন্নয়ন হয়। পবিত্র রমজান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব ।
উল্লাপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল বারী, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা সভাপতি আইয়ুব আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক আল-আমীন হোসেন, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মাসুদ রানা প্রমূখ।