Thursday , 12 February 2026

মোংলায় যৌথ অভিযানে  বিদেশি মদ ও নগদ টাকা সহ এক নারী গ্রেপ্তার  

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায়    অভিযান চালিয়ে ১৮  বোতল বিদেশি মদ ও ২পিস ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা  সহ এক নারী  মাদক কারবারীকে গ্রেপ্তার  করেছে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনী। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। গ্রেপ্তার সাফিয়া বেগম (৫৬) মোঃ আব্দুর রহিমের স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার  একটি বাড়ি তল্লাশি করে  ১৮ বোতল বিদেশী মদ ও ২টি ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ সাফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

২১ জানুয়ারি বুধবার গভীর রাতে যৌথ অভিযান পরিচালনা করে    মাদ্রাসা রোডের  একটি বাড়ি থেকে ওই নারীকে  গ্রেপ্তার করা হয়। মোংলা থানার  (ওসি তদন্ত ) মানিক চন্দ্র গাইন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার  একটি বাড়ি তল্লাশি করে  ১৮ বোতল বিদেশী মদ ও ২টি ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ সাফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

যৌথ অভিযান পরিচালনা করে  মোংলা থানা পুলিশ ও  নৌবাহিনী। এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। মামলা দায়ের শেষে সকালে তাকে বাগেরহাট  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো  হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।

Check Also

রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন …