সারাদেশ
পাংশায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ ব্যক্তির দন্ড
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে নিলিমেশ সরকার (২৭) নামের ১ ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থ দন্ড প্রদান করেছেন। দন্ডিত নিলিমেশ সরকার পাংশা উপজেলার সরিষা ইউপির পিড়ালী পাড়া গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে।
জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করার সময় পাংশা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক নিলিমেশ সরকারকে ভ্রাম্যমান আদালতে উল্লেখিত দন্ড প্রদান করা হয়। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।