গোয়াইনঘাটে প্রশাসনিক কর্মকর্তাদের এক্সপোজার ট্রিপ ও লবিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
সাদিকুর রহমান,সিলেট জেলা প্রতিনিধি :
এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়নাধীন দ্য গ্রীণ ইভ্যুলেশান প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২৬) নভেম্বর একটি অভিজ্ঞতা সফর ও লবিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
প্রথমেই অভিজ্ঞতা সফরের টিমটি প্রকল্পের কর্ম এলাকা পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি, মমিনপুরে যান সেখানে কৃষক মাঠ স্কুল কর্মকান্ড, স্থায়ীত্বশীল সমন্বিত খামার ব্যবস্থা, নিরাপদ খাদ্য উৎপাদন প্রদর্শনী, আন্ত:ফসল চাষাবাদ, রিলে ক্রপিং, ক্লাইমেট স্মার্ট নার্সারী, বায়ো রিসোর্স সেন্টার, লাইভস্টক খামার, ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন,সহ আরোও নানাবিধ গুরুত্বপুর্ণ কর্মকান্ড পরিদর্শন করেন।
আলোচনায় উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, “কৃষকরা বর্তমানে অধিক মুনাফার আশায় অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছেন।
বিশেষ করে আগাছানাশক এর এলোপাতারি ব্যবহার করছেন। তারা এসব ক্ষতিকারক কৃষি উপকরণ স্থানীয় ইনপুট শপ থেকে অনুপ্রাণিত হয়ে ক্রয় করছেন। প্রথমেই কৃষকদেরকে সচেতন করতে হবে এবং ডিলার পয়েন্টগুলোতে মারাত্বক ক্ষতিকারক ও নিষিদ্ধ ঘোষিত কীটনাশক মজুদ ও বিক্রয় দ্রুত বন্ধ করার জন্য জেলা ও উপজেলা যৌথভাবে একটি ভ্রাম্যমান মনিটরিং সেল গঠন করার উদ্যোগ গ্রহন করা হবে।”
উক্ত লবিং কর্মশালার মাধ্যমে সম্প্রতি ক্ষতিকারক ও ব্যনড পেষ্টিসাইড ব্যবহার এর ওপর একটি পরিবেশবান্ধব নীতিমালা গ্রহন করা হবে এবং তা বাস্তবায়নের জন্য জোরদার দেয়া হবে এমনই ধারণা করা হচ্ছে। সর্বশেষে এফআইভিডিবি, দ্যা গ্রীণ ইভ্যুলেশান প্রকল্পের কর্মকর্তা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কর্মশালার সমাপ্ত ঘোষনা করেন।