সাদিকুর রহমান,সিলেট জেলা প্রতিনিধি :
এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়নাধীন দ্য গ্রীণ ইভ্যুলেশান প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২৬) নভেম্বর একটি অভিজ্ঞতা সফর ও লবিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অভিজ্ঞতা সফর ও লবিং ওয়ার্কশপে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী , উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি , প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রথমেই অভিজ্ঞতা সফরের টিমটি প্রকল্পের কর্ম এলাকা পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি, মমিনপুরে যান সেখানে কৃষক মাঠ স্কুল কর্মকান্ড, স্থায়ীত্বশীল সমন্বিত খামার ব্যবস্থা, নিরাপদ খাদ্য উৎপাদন প্রদর্শনী, আন্ত:ফসল চাষাবাদ, রিলে ক্রপিং, ক্লাইমেট স্মার্ট নার্সারী, বায়ো রিসোর্স সেন্টার, লাইভস্টক খামার, ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন,সহ আরোও নানাবিধ গুরুত্বপুর্ণ কর্মকান্ড পরিদর্শন করেন।
আলোচনায় উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, “কৃষকরা বর্তমানে অধিক মুনাফার আশায় অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছেন।
পরবর্তীতে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ে একটি লবিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।কর্মশালাটির উদ্দেশ্য ছিল বর্তমান খাদ্য উৎপাদন ব্যবস্থায় মাত্রারিক্ত রাসায়নিক সার, কীটনাশক, আগাছা নাশক এবং মারাত্বক ক্ষতিকারক ও নিষিদ্ধ ঘোষিত বালাই নাশকের ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ বা বন্ধ করা যায় সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহন। পাশাপাশি সরকারি বিভিন্ন পরিষেবা প্রাপ্তিতে কৃষকদের সুযোগ এবং পরিবেশ বান্ধব কৃষি ও খাদ্য ব্যবস্থা রুপান্তরে পলিসি হালনাগাদ/নতুন পলিসি প্রণয়নে কর্মকর্তাদের অবদান রাখা। আলোচনায় উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, “কৃষকরা বর্তমানে অধিক মুনাফার আশায় অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছেন।
বিশেষ করে আগাছানাশক এর এলোপাতারি ব্যবহার করছেন। তারা এসব ক্ষতিকারক কৃষি উপকরণ স্থানীয় ইনপুট শপ থেকে অনুপ্রাণিত হয়ে ক্রয় করছেন। প্রথমেই কৃষকদেরকে সচেতন করতে হবে এবং ডিলার পয়েন্টগুলোতে মারাত্বক ক্ষতিকারক ও নিষিদ্ধ ঘোষিত কীটনাশক মজুদ ও বিক্রয় দ্রুত বন্ধ করার জন্য জেলা ও উপজেলা যৌথভাবে একটি ভ্রাম্যমান মনিটরিং সেল গঠন করার উদ্যোগ গ্রহন করা হবে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান বলেন, “এফআইভিডিবি দ্য গ্রীণ ইভ্যুলেশান প্রকল্পের মাঠ পরযায়ের কর্মকান্ড আমাকে ভীষনভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে খামারে ফসল উৎপাদনে কৃষির সাথে প্রাণী সম্পদের একটি নিবিড় আন্ত:সম্পর্ক আমাকে মুগ্ধ করেছে। যা নিরাপদ খাদ্য ব্যবস্থার রুপান্তরের একটি বাস্তব ও সহায়ক উদাহরণ হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, রাসায়নিক কীটনাশক এর যত্রতত্র ব্যবহারে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। কৃষক ও কৃষি দুটোই হুমকির মধ্যে পড়ছে। এছাড়া যখন তখন মাটির উপরিভাগ খনন করে সরিয়ে ফেলা হচ্ছে যা মাটিকে অনুর্বর করছে।
উক্ত লবিং কর্মশালার মাধ্যমে সম্প্রতি ক্ষতিকারক ও ব্যনড পেষ্টিসাইড ব্যবহার এর ওপর একটি পরিবেশবান্ধব নীতিমালা গ্রহন করা হবে এবং তা বাস্তবায়নের জন্য জোরদার দেয়া হবে এমনই ধারণা করা হচ্ছে। সর্বশেষে এফআইভিডিবি, দ্যা গ্রীণ ইভ্যুলেশান প্রকল্পের কর্মকর্তা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কর্মশালার সমাপ্ত ঘোষনা করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।